1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

অবৈধভাবে মালয়েশিয়া গমনকালে ২১৪ জন রোহিঙ্গাকে আটক করলো বাংলাদেশ নৌবাহিনী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

৮ এপ্রিল ২০২৫, বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’ গভীর সমুদ্র থেকে অবৈধভাবে মালয়েশিয়া গমনকালে ‘এফভি কুলসুমা’ নামের একটি মাছ ধরার নৌকা থেকে ২১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সেন্টমার্টিন্স থেকে প্রায় ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে সন্দেহজনক গতিবিধির কারণে নৌকাটিকে থামিয়ে তল্লাশি চালায় নৌবাহিনী। এ সময় নৌকাটিতে থাকা ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী ও ২৮ জন শিশুকে আটক করা হয়। তারা সকলেই মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।

নৌবাহিনী জানায়, নৌকাটি গত ৮ এপ্রিল মধ্যরাতে কক্সবাজার জেলার টেকনাফ থানার শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ন্যূনতম জীবন রক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য ও পানির ব্যবস্থা ছাড়াই এই ঝুঁকিপূর্ণ যাত্রা শুরু করা হয়, যা বড় ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারতো।

পরে আটক রোহিঙ্গা নাগরিক ও মাছ ধরার নৌকাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন্সের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা, চোরাচালান, মানবপাচার ও অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। তাদের তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এবারের সম্ভাব্য বড় ধরনের মানবিক বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park