1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় বোরো ধানের বাম্পার ফলন, ব্যস্ত সময় কাটছে কৃষকদের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া

খুলনার ডুমুরিয়া উপজেলায় চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন মাঠে শুরু হয়েছে ধান কাটার উৎসব। পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাম্পার ফলনে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ-উচ্ছ্বাস।

জানা গেছে, ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে ব্যাপকভাবে বোরো ধানের চাষ হয়েছে। এই অঞ্চলের ধানই কৃষকদের সারা বছরের আয়ের মূল ভিত্তি। ধান বিক্রি করেই তারা চালিয়ে নেন সংসার, সন্তানদের পড়াশোনা ও বিবাহ-শাদির খরচ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ডুমুরিয়া উপজেলায় ২১ হাজার ৫৫৮ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৩ মেট্রিক টন ধান এবং ১ লাখ ২ হাজার ৫৩৯ মেট্রিক টন চাল।

ডুমুরিয়ার কৃষক মো. আব্দুল হামিদ বলেন, ‘এবার ধানের ফলন অনেক ভালো হয়েছে। আমরা খুব খুশি।’ অপর কৃষক স্বপন কুমার রাহা জানান, ‘বৈশাখের আগেই ধান কেটে ঘরে তুলতে পারছি, এটাই আমাদের জন্য বড় আনন্দ।’ কৃষক রহমত আলী বলেন, ‘যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং এক মাস সময় পাই, তাহলে সব ধানই ঘরে তোলা সম্ভব হবে।’

ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন বলেন, ‘এবার ডুমুরিয়ায় বোরো ধানের ফলন সন্তোষজনক হয়েছে। কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে, জমির ৮০ শতাংশ ধান পেকে গেলে দ্রুত কেটে ঘরে তুলতে। কারণ, যেকোনো সময় কালবৈশাখী ঝড় বা বৃষ্টিতে ধান ক্ষতিগ্রস্ত হতে পারে।’

তিনি আরও জানান, আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখের আগেই ডুমুরিয়ায় ধান কাটার কাজ শুরু হয়েছে। ধান কাটার এ উৎসবে কৃষি বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park