
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ী ও শর্মিলা রহমান সিঁথির মা মোকারেমা রেজার রুহের মাগফিরাত কামনায় মিলাদ, কোরআন খানি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাব হল রুমে গোপালগঞ্জ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন।
এসময় উপস্থিত ছিলেন — জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকুজ্জামান, যুগ্ম আহবায়ক আরিফুল হক আরিফ, এডভোকেট এস এম তৌফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম সেলিন, পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি হাফিজুর শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, পৌর যুবদলের আহবায়ক হাফিজুর রহমান, রাজিব বিশ্বাস, ইফতেখার হোসেন, হাচানুল বান্না, আহমুদ শেখ, নুরুল আমিন, ইমরুল হাসান ও সদস্য সচিব আমিনুল ইসলাম দুখুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মোকারেমা রেজা। মৃত্যুকালে তিনি স্বামী-সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।