1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রামপালে মৎস্যঘেরে সন্ত্রাসী হামলা ও লুটপাট, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামে এক মৎস্যঘেরে সন্ত্রাসী হামলা চালিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৩৮টি বিদেশি জাতের ভেড়া, মাছ ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এতে ঘের মালিকের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ঘের মালিক মহাশীন বাদশার স্ত্রী নুরুন্নাহার আক্তার বাদী হয়ে রামপাল থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, পেড়িখালী গ্রামের আলহাজ্ব গোলাম মোস্তফার ছেলে মোঃ মহাশীন বাদশা দীর্ঘদিন ধরে প্রায় ৪০ একর জমিতে মৎস্যঘের পরিচালনা করে আসছিলেন। ঘটনার দিন গত ৯ এপ্রিল বুধবার রাত ১২টার দিকে পেড়িখালী গ্রামের ইয়াহিয়া হাওলাদার, মিজান শেখ, আব্দুল্লাহ ইজারদার, মুক্ত লাঠিয়াল, মফিজ লাঠিয়াল, জিয়া শেখ ও ইদ্রিস হাওলাদারসহ ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ ঘেরে প্রবেশ করে হামলা চালায়।

এ সময় তারা ঘের পাহারাদার শহিদুল ইজারদার, সবুর গাজী ও রুহুল আমীনকে মারধর করে জিম্মি করে রাখে। পরে ঘেরে থাকা ৩৮টি বিদেশি জাতের বড় ভেড়া, মাছ, বড় নৌকা, সোলার ব্যাটারি, জাল, টর্চ লাইট, দা, চালসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এতে আনুমানিক ১৪ লাখ ৭৪ হাজার ৫০০ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

খবর পেয়ে রামপাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। তবে স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব গোলাম সরোয়ার জানিয়েছেন, “যারা লুটপাট করেছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে লুট করা ভেড়া ও মালামাল ফেরত দিতে বলা হয়েছে, তা না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park