1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সেনাবাহিনীর অভিযানে লোহাগড়ায় ৯ গাড়ি জব্দসহ ৫৪ হাজার ৫শত টাকার মামলা।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস,লোহাগড়া নড়াইল প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে একটি মাইক্রোবাসসহ ৯টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া বাস, ট্রাক, মোটরসাইকেলসহ ব্যক্তিগত ১১টি গাড়িতে ৫৪ হাজার ৫০০ টাকার মামলা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর থেকে মধ্য রাত পর্যন্ত নড়াইল-ঢাকা মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদ গেইট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত দূর পাল্লার বাস, ট্রাক, মোটরসাইকেল ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়।

সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা ট্র্যাফিক ও লোহাগড়া থানা পুলিশের সদস্যরা সেনাবাহিনীকে সহযোগিতা করে।

রাস্তায় সেনাবাহিনীর অভিযান দেখে খুশি স্থানীয় লোকজন ও পথচারীরা। সজিব রহমান নামে একজন জানান, এ ধরনের অভিযান সব সময় হোক। তাহলে অপরাধ কমে আসবে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যত বাড়বে, মানুষ তত শান্তিতে থাকতে পারবে।

সড়কের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এমন অভিযানের আশ্বাস দেন সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নড়াইল ট্র্যাফিক পুলিশের পরিদর্শক (ট্র্যাফিক জোন লোহাগড়া থানা) ফারুক আল মামুন ভুঁইয়া বলেন, রাতে সেনাবাহিনীর অভিযানে আমরা সহযোগিতা করি এসময় ৯টি গাড়ি জব্দ করা হয়। এছাড়া ১১টি যানবাহনে মোট ৫৪ হাজার ৫০০ টাকার মামলা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park