1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন খুন, আহত ৩০

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৫৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মো. ফরিদ মোল্যা (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ফরিদ মোল্যা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান।

আহতদের নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের কারণ:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাঞ্চনপুর গ্রামের আফতাব মোল্যা গ্রুপ ও মিলন মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঈদের দিন থেকে উত্তেজনা চরমে ওঠে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে মিলন মোল্যা গ্রুপের সানোয়ার নড়াইল আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আফতাব মোল্যা গ্রুপের লোকজন তাকে মারধর করে।

এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় মিলন মোল্যা গ্রুপ আফতাব মোল্যার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের তালিকা:

আফতাব মোল্যা গ্রুপের আহতরা হলেন — করিম মুন্সি (৪৯), ফরিদ মোল্যা (৫৭), হুসাইন শেখ (১৮), আশরাফ মোল্যা (৫০), বশির মুন্সি (৪৫), করিম মুন্সি (৩৭) ও আরও অনেকে।

মিলন মোল্যা গ্রুপের আহতদের মধ্যে রয়েছেন – সানোয়ার (৩৫), লিটন মোল্যা (৩২), শাকিল মোল্যা (২৮), রাহিম মোল্যা (৩০), রাজু মোল্যা (২৭) সহ প্রায় ১৫ জন।

কালিয়া থানার ওসি জানান, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park