1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১২

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৪৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফরিদ মোল্লা (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনার জেরে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১২ জনকে আটক করেছে।

১২ এপ্রিল (শনিবার) বিকেলে নিহতের দাফন সম্পন্ন হওয়ার পর সেনাবাহিনী গোপন সংবাদ পায় যে, মোঃ আফতাব মোল্লার (৪৬) নেতৃত্বে প্রায় ৫০ জনের একটি দল নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে। সংবাদের ভিত্তিতে রাত একটার দিকে সেনাবাহিনী অভিযান চালিয়ে ওই বৈঠকস্থল থেকে ১২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—শরিফুল মোল্লা (৪৬), গোলাম হায়দার শেখ (৬৭), হাদিউল (২০), পারভেজ শেখ (৩০), মাহমুদুল হাসান (২০), আফতাব মোল্লা (৪৫), বুলু শেখ (৩৭), আলামিন ইসলাম (৪৫), মোস্তাইন (৩০), হেমায়েত কাজী (৫০), হানিফ মোল্লা (৮৮) এবং আফজাল মোল্লা (৫৫)।

অভিযানে জব্দ করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ঢাল ৫টি, বল্লম ১টি (এসএস পাইপ নির্মিত), বাঁশের সরকি ১৩টি, ব্যবহারকৃত অ্যান্ড্রয়েড মোবাইল ৯টি এবং বাটন ফোন ৩টি।

কালিয়া সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “রাত একটার দিকে আটক ১২ জনকে দেশীয় অস্ত্রসহ কালিয়া থানায় সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সবসময় তৎপর রয়েছে। কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park