1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইল নড়াগাতী তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় শিক্ষক বিরুদ্ধে মামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার 

নড়াইলের নড়াগাতী থানার পেচি ডুমুরিয়া গ্রামে এক তৃতীয় শ্রেণির ছাত্রীর (বয়স ৮) প্রতি যৌন হয়রানির অভিযোগে আহাদ শেখ (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত আহাদ শেখ, মৃত ছানা শেখ এর ছেলে এবং পেচি ডুমুরিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

ভিকটিমের মা জাহানারা বেগম (৪২) কর্তৃক দায়েরকৃত এজাহারে বলা হয়, তিনি তার স্বামীর কর্মস্থল ঢাকায় এবং বড় মেয়ে যশোর সিএমএইচে ভর্তি থাকায় ৭ এপ্রিল ২০২৫ তারিখে বিকালে মেয়েকে বাড়িতে রেখে যশোর যান। তখন বাড়িতে ছোট মেয়ে এবং ছেলের স্ত্রী জুথি বেগম অবস্থান করছিল।

৯ এপ্রিল ২০২৫, বিকাল ৩টার দিকে আহাদ শেখ তাদের বাড়িতে গিয়ে প্রথমে ছেলের স্ত্রীকে দেখে এবং পরে ভিকটিমকে নিয়ে অন্য ঘরে গিয়ে ‘অংক পারলে খেলাধুলা করবো’ বলে প্রলোভন দেখায়। মেয়েটি রাজি না হলে আহাদ শেখ তার জামা ও পাজামার ভেতরে হাত দিয়ে শারীরিক হেনস্তার চেষ্টা করেন এবং মুখ চেপে ধরেন। মেয়েটি ধস্তাধস্তি করে চিৎকার দিয়ে পাশের রুমে পালিয়ে গিয়ে তার ভাবিকে ঘটনা জানায়।

পরিবার সূত্রে জানা গেছে, ভিকটিমের কাছ থেকে বিস্তারিত শুনে তাকে পারিবারিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে বিষয়টি নিয়ে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছুটা সময় লাগে।

ঘটনার সাক্ষী হিসেবে সাগর সরদার (২২), গ্রাম -শিবানন্দপুর এবং শরিফুল ইসলাম (২৪), সাং-সয়নপুরসহ আরও অনেকে ঘটনার বিষয়ে জানেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এ ব্যাপারে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park