1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মায়ানমারে ত্রাণ কার্যক্রম শেষে আটক ২০ বাংলাদেশি নাগরিকসহ দেশে ফিরেছে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র অভিযান’

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১৫ এপ্রিল ২০২৫

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে তৃতীয় দফায় ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম নেভাল বার্থে জাহাজটি এসে পৌঁছে। জাহাজটিতে বাংলাদেশ থেকে প্রেরিত ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল এবং মায়ানমারে আটক থাকা ২০ জন বাংলাদেশি নাগরিক দেশে প্রত্যাবর্তন করেন।

নৌবাহিনী সূত্র জানায়, ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারের জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো ১২০ টন ত্রাণসামগ্রী যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর শেষে গত ১৩ এপ্রিল বানৌজা সমুদ্র অভিযান ইয়াঙ্গুন বন্দর ত্যাগ করে। এর আগে উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল তাদের কার্যক্রম সম্পন্ন করে জাহাজে ওঠেন।

গত ৩০ মার্চ ও ১ এপ্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য, অসামরিক চিকিৎসক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত ৫৫ সদস্যের দল মায়ানমারে প্রেরণ করা হয়। তারা ধসে পড়া ভবন ক্লিয়ারিং, জটিল উদ্ধার তৎপরতা এবং দুর্গত মানুষের চিকিৎসা সেবা দেন।

অন্যদিকে, জাহাজে দেশে ফিরিয়ে আনা হয় ২০ জন বাংলাদেশি নাগরিককে, যারা মানব পাচারের শিকার হয়ে দীর্ঘ প্রায় দুই বছর ধরে মায়ানমারে আটক ছিলেন। জানা যায়, উন্নত রাষ্ট্রে পাঠানোর প্রলোভনে পাচারকারীদের মাধ্যমে তারা মায়ানমারে পৌঁছান এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটকের পর কয়েকজন কিশোরকে সংশোধনাগারে রাখা হয়। আটক হওয়ার পর থেকে তাদের প্রত্যাবাসনে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছিল।

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ মায়ানমারে পৌঁছালে, আটক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়। বাংলাদেশ নৌবাহিনী ও মায়ানমারে বাংলাদেশ দূতাবাস যৌথভাবে প্রত্যাবাসন কার্যক্রম শুরু করে। আলোচনার ভিত্তিতে দুই দেশের প্রতিনিধিরা সমঝোতায় পৌঁছায় এবং মুক্তিপ্রাপ্তদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত হয়।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং দুই দেশের সরকারের পারস্পরিক সহযোগিতায় এই মানবিক প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। মুক্তিপ্রাপ্ত নাগরিকদের দেশে ফিরিয়ে আনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park