
স্টাফ রিপোর্টার:
নাম: অথই নূরুল আমিন, পিতা: মো: আব্দুল হক খান (হক সাহেব), মাতা: নুরজাহান তালুকদার, জন্ম তারিখ: ২০ ফেব্রুয়ারি ১৯৬৮, ধর্ম: ইসলাম, জাতীয়তা: বাংলাদেশি, বৈবাহিক অবস্থা: বিবাহিত (এক স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে), রক্তের গ্রুপ: ও, নেগেটিভ, জাতীয় আইডি কার্ড নম্বর: ৩৭৩৩১৭৮৮৯৫ (ঢাকা উত্তর সিটি), বর্তমান ঠিকানা: বাড়ি নং ৪৩, রোড নং ০১, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭, মোবাইল নম্বর: ০১৭৪০৭৭৩১১১।
তিনি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ছয়গাঁও গ্রামে ২০ ফেব্রুয়ারি ১৯৬৮ সালে এক ধনাঢ্য খান পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো: আব্দুল হক খান (হক সাহেব) এবং মাতা নুরজাহান তালুকদার। লেখালেখির জীবনে তিনি একজন বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক, দেশের প্রভাবশালী কলামিস্ট এবং সমাজ সংস্কারক হিসেবে খ্যাত। সাহিত্য অঙ্গনে তাঁর অবদান অত্যন্ত অসামান্য; কবিতা, ছড়া, গল্প, বাণী, প্রবন্ধ, নিবন্ধ, কৌতুক, এবং রূপকথার গল্প “অনূআর ঝুলি” সহ হাজারো সিরিয়াল লেখা ছাড়াও তিনি একজন সাহিত্যিক হিসেবে পরিচিত।
অথই নূরুল আমিন “জীবনবার্তা বিদ্যালয়” (২০১১-২০১৮) নামে একটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন, যা তার মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। নব্বই দশকের মানবতার কবি এবং মানবাধিকার কর্মী হিসেবে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। নব্বই দশক থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি দেশের শতাধিক জাতীয় দৈনিক, অনলাইন, সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকায় সাহিত্যের প্রায় সব ধরনের লেখালেখি করেছেন। এছাড়া, তিনি সারাদেশের দু’শতাধিক পাঠাগারে সৌজন্য বই উপহার দিয়ে ‘পাঠাগার বন্ধু’ এবং ‘শিক্ষা বন্ধু’ উপাধি লাভ করেছেন।
লেখকের উল্লেখযোগ্য গ্রন্থাবলী: ১. প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা (সমালোচনা গ্রন্থ), ২. অগ্নিচিঠি (মুক্ত গদ্য), ৩. সোনালি স্বপ্ন (কাব্যগ্রন্থ), ৪. মন আর মানুষ (কাব্যগ্রন্থ), ৫. অথই গীতি (পঞ্চরসের গানের বই), ৬. অষ্টশ্রম (কাব্যগ্রন্থ), ৭. বাণী সুন্দর (উপদেশমূলক লেখা), ৮. ৫২ বছরে তেপ্পান্ন গল্প (আত্মজীবনীমূলক), ৯. শ্রেষ্ঠ কবিতা সমগ্র (কাব্যগ্রন্থ), ১০. সংলাপ ও রাষ্ট্র সংস্কার (থ্রি জিরো সমমনা একটি গ্রন্থ), ১১. আমার যুদ্ধ কলমে (সমকালীন রাষ্ট্র উন্নয়ন নিয়ে লেখা), ১২. অনূআর ঝুলি (শিক্ষামূলক রূপকথার গল্পের কপিরাইট লেখক)।
সমাজচেতনা ও রাষ্ট্রচিন্তা: তাঁর রচিত “আমার যুদ্ধ কলমে” গ্রন্থটি সমাজ চেতনা, রাষ্ট্র গঠন, বেকারত্ব নিরসন, রাজনীতির উত্থান-পতন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে গভীর বিশ্লেষণমূলক লেখা রয়েছে। সমগ্র বইটির মাধ্যমে সমাজ উন্নয়ন এবং রাষ্ট্র গঠনের পথনির্দেশনা উঠে এসেছে, যা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান দৃষ্টিভঙ্গি হিসেবে কাজ করবে। এক কথায়, এটি ২.০ সমমনা লেখার এক অনন্য দৃষ্টান্ত। সংলাপ ও রাষ্ট্র সংস্কার বইটিতে দেশের বেকারত্ব নিরসন এবং রাষ্ট্র উন্নয়ন সঠিক রাজনীতির দিকনির্দেশনা উঠে এসেছে।
পুরস্কার: ১. দৈনিক বাংলার ডাক পত্রিকা পুরস্কার, ২. সমবায় কন্ঠ পুরস্কার, ৩. কবি মঈন উদ্দীন পুরস্কার, ৪. সোনার বাংলা সাহিত্য পরিষদ, ৫. বৃত্ত কলা একাডেমি পুরস্কার, ৬. উত্তর বাংলা সাহিত্য পরিষদ, ৭. সাহিত্য ভুবন পুরস্কার, ৮. বহুমত পত্রিকা পুরস্কার, ৯. কবি সংসদ বাংলাদেশ পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন কবি।
উপাধি: ১. নব্বই দশকের মানবতার কবি, ২. বসন্তের কবি, ৩. প্রভাবশালী কলামিস্ট, ৪. পাঠাগার বন্ধু, ৫. শিক্ষাবন্ধু, ৬. রাষ্ট্রচিন্তক, ৭. জুলাই বিপ্লবের পক্ষে সেরা লেখক, ৮. মা মাটি ও মানুষের লেখক।
পত্রিকায় লেখালেখি: অথই নূরুল আমিন যেসকল জাতীয় দৈনিক (অনলাইন ডটকম), সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় লেখালেখি করেছেন, তার আংশিক আজকের পর্বে তুলে ধরা হলো: দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক আজকের কাগজ, দৈনিক আল- আমীন, দৈনিক জননেত্র, সাপ্তাহিক প্রতিচিত্র, বিচিত্রা, অনন্যা, নির্ভিক সংবাদ, মৃদু ভাষণ, চাবুক, এখন, আলোর ফোয়ারা, খবরের অন্তরালে, কবি কুঞ্জে এসো, অর্কোদয়, মাসিক সাধকসহ অসংখ্য ম্যাগাজিনের লেখক তিনি। বর্তমানে তিনি দৈনিক সংবাদ চিত্র, দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ, আলোকিত সমাচার, দৈনিক নবদেশ, দৈনিক দিগন্তর, দৈনিক নিউজ রিপোর্ট, দৈনিক প্রতিবাদ, দৈনিক অপরাধ অনুসন্ধান, টপ নিউজ প্রতিদিন, দৈনিক চাঁদনি বাজার পত্রিকা, বাংলার দ্রুত, দৈনিক আলো আধাঁর, দৈনিক বিডি ক্রাইম টাইমস, দৈনিক বাংলার ডাক, দৈনিক সময়ের ডাক, সাপ্তাহিক সোনালী বাংলাদেশ, দৈনিক বাংলাদেশের কথা, দৈনিক বাংলার সূর্য, দৈনিক আজ কালের আলো, দৈনিক দৈনিক মর্নিং পোস্ট, সাপ্তাহিক মুক্ত বাংলা, সংবাদ লাইফ, দৈনিক কলম যোদ্ধা, দৈনিক চেতনায় বাংলাদেশ, দৈনিক আমাদের সমাচার, অনুসন্ধানী বার্তা, দৈনিক বতর্মান সংবাদ, দৈনিক বাংলা সংবাদ, দৈনিক প্রচেষ্টা নিউজ, দৈনিক আন্তর্জাতিক সংবাদ, ঢাকা টাইম, দৈনিক অনিকা এন্ড শোকরিয়া, দৈনিক আমাদের সমাচার, প্রিন্স নিউজ বিডি, দৈনিক গণ তদন্ত, দৈনিক একাত্তরের বাণী, দৈনিক প্রতিবিম্ব প্রকাশ, দৈনিক প্রিন্স নিউজ, দৈনিক বাংলার মুক্তকন্ঠ, দৈনিক ডাক বেলা, দৈনিক আজকের কন্ঠস্বর, দৈনিক সময়ের ডাক, ভিশন এস টিভি, দৈনিক জয়সাগর, দৈনিক বাংলার মুক্ত খবর, দৈনিক ভোর বেলা, দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদ, দৈনিক সময় বেলা, দৈনিক রোজ ডট ইউকে, দৈনিক দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ, দৈনিক সাম্যবাদী নিউজ, দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর, দৈনিক আজকালের আলো, দৈনিক নড়াগাতীর সংবাদ, দৈনিক দৈনিক নিউজ বাংলা এনবি ডটকম, দৈনিক স্বতন্ত্র বার্তা, দৈনিক সংবাদ দিগন্ত, দৈনিক ডেইলি ভিষণ, দৈনিক জনকন্ঠ, সাপ্তাহিক বহুমত, সাপ্তাহিক জনকথা, নব ভাবনা, সমবায় কন্ঠ, জীবন বার্তা পত্রিকা কানা মাছি সহ ইত্যাদি পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন।