1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সুন্দরবনের গহীন বনে করিম বাহিনীর দুই সহযোগী ধরা, অস্ত্র-গুলি উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

সুন্দরবনের গহীন বনে করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১৭ এপ্রিল রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় করিম শরীফ বাহিনী তার দলবল নিয়ে অবস্থান করছে। এর ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা ও নৌবাহিনীর সমন্বয়ে মধ্যরাতে ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বনের ভেতরে পালিয়ে যায়। তবে সাঁড়াশি অভিযান চালিয়ে করিম বাহিনীর সহযোগী মো. আল আমিনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গোলা ও ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক আল আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা থেকে পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে আরো এক সহযোগী রেজাউল গাজী বাবুকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং অস্ত্র, গোলাবারুদ সরবরাহের কাজে জড়িত ছিল বলে জানা যায়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা বজায় রাখতে তারা ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সুন্দরবনকে দস্যুমুক্ত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park