1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জাতীয় ঐক্য ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: গোলাম পরওয়ার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জাতীয় ঐক্য ছাড়া নতুন একটি স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘প্রথমেই হাসিনার বিচার এবং সরকারের সংস্কার হতে হবে, এরপর জাতীয় নির্বাচন হওয়া উচিত।’ তিনি এই অবস্থানে দৃঢ় থেকে দাবি করেন, ‘সংস্কার এবং বিচারের আগে কোনো নির্বাচন হবে না।’

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে কুমিল্লার লাকসামে জামায়াতের এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।

লাকসাম পৌর জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ‘আহংকার এবং অত্যাচারী শাসকের পরিণতি কী হতে পারে, হাসিনাকে দেখে ভবিষ্যৎ প্রজন্মকে শিখতে হবে।’

তিনি বলেন, ‘জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকেই নিষিদ্ধ করেছে। গত জুলাই আন্দোলনে ২ হাজার ছাত্র-জনতার জীবন এবং ৩০ হাজার আহতের রক্তের ঋণ শোধ করতে হবে। আমরা তাদের কাছে দায়বদ্ধ।’ তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশ হবে পূর্ণ স্বাধীন। এখানে জনগণের অধিকার থাকবে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, ইনসাফপূর্ণ অর্থনীতি হবে এবং সঠিক বিচারব্যবস্থা নিশ্চিত হবে।’

তিনি আরো বলেন, ‘গত ১৬ বছর আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, আমাদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া।’ তিনি দাবি করেন, ‘বিএনপি এবং জামায়াত যেভাবে গত ১৬ বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করেছে, সেভাবেই আগামীতে যেকোনো জাতীয় ইস্যুতে তারা ঐক্যবদ্ধ থাকবে।’

তিনি আরো বলেন, ‘কোরআন ও সুন্নাহর আইন ছাড়া মানব রচিত সংবিধান মানুষের কল্যাণ সাধিত করতে পারে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন-সুন্নাহর আলোকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব।’

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park