1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় শ্রমিকদের অধিকার বিষয়ে মতবিনিময় সভা, অ্যাডভোকেট বাবুল হাওলাদারের দৃপ্ত ঘোষণা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনা প্রতিনিধি

খুলনা জেলা পুস্তক বাঁধাই শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট নাগরিক নেতা অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদারের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

১৮ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় খুলনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার বলেন, “যুগে যুগে শ্রমিকের রক্ত-ঘামেই গড়ে উঠেছে সভ্যতা, দেশ ও জাতি। তারপরও এখনো এই শ্রমিকরাই সবচেয়ে বেশি শোষণ ও বঞ্চনার শিকার। বাংলাদেশে শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও ন্যায্য মজুরি নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে। অবিচার-অন্যায় প্রতিহত করে শ্রমিকদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে হবে—কারণ এই মেহনতি মানুষেরাই ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ।”

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক, মানবাধিকার সংগঠক ও নাগরিক নেতা এস. এম. দেলোয়ার হোসেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোঃ আল ফারুক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ জাবেদ খান।

সভায় উপস্থিত অন্যান্য সদস্যরা হলেন—আজগর শেখ, মোঃ আমির হোসেন, হীরা মল্লিক, মোঃ রাজু, আল-আমিন, রাসেল, ইলিয়াস, ফিরোজ, সবুজ, মজনু প্রমুখ।

সভায় শ্রমিকদের অধিকার রক্ষা, সংগঠনের কাঠামো মজবুত করা এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ সবাই শ্রমিকদের সার্বিক কল্যাণে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park