1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় হোমিওপ্যাথির জনক ডাঃ হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী পালন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার:

হোমিওপ্যাথি চিকিৎসার জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে দিনব্যাপী এ আয়োজনের আয়োজন করে বাংলাদেশ হোমিও মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএইচএমএ) এবং হোমিও জ্ঞান মুঞ্জুরী কল্যাণ সমিতি। অনুষ্ঠানটি খুলনার দৌলতপুর (দিবা-নৈশ) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএইচএমএ-এর খুলনা মহানগর সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাসেম এবং সঞ্চালনা করেন প্রভাষক ডাঃ মোঃ আব্দুর রশিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক এবং আমন্ত্রিত অতিথি ছিলেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন। সেমিনারের উদ্বোধন করেন খুলনা হ্যানিম্যান ফার্মেসির বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ সৈয়দ আবু শাহীদ।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন খুলনা হোমিও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ফারুক হোসেন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান মোল্লা, ডাঃ কে পি রায় (সুমতি হোমিও ক্লিনিক), ডাঃ আব্দুল আজিজ (ফুলতলা), ডাঃ জামাল উদ্দিন, গবেষক ও চিন্তাবিদ পণ্ডিত ডাঃ সমরেস চন্দ্র রায়, সহকারী অধ্যাপক ডাঃ এ জামান (খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ), বরিক হোমিও ফার্মেসির ডাঃ এম এ খালেক, দৌলতপুর হক ফার্মেসির ডাঃ আব্দুল হক, হোমিও পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডাঃ জাকিরুল ইসলাম ও ডাঃ কাজী আব্দুল হান্নান, লেখক ও গবেষক ডাঃ এস এম কামালসহ আরও অনেকে।

অনুষ্ঠানে শতাধিক হোমিও চিকিৎসক খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহণ করেন। বক্তারা হ্যানিম্যানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং হোমিওপ্যাথি চিকিৎসাব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park