1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খুলনা রায়ের মহল জামিআ’ ইসলামি উসওয়ায়ে হাসানা মাদরাসায় বুখারী শরীফের পাঠদান ও পুরস্কার ঘোষণা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনা প্রতিনিধি 

খুলনার রায়ের মহলস্থ জামিআ’ ইসলামি উসওয়ায়ে হাসানা মাদরাসায় আজ ১৯ এপ্রিল ২০২৫, শনিবার বাদ মাগরিব বুখারী শরীফের প্রথম পাঠদান (দরস) অনুষ্ঠিত হয়। মাদরাসার মহাপরিচালক শায়খুল হাদীস মুফতী জিহাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব রকিবুল ইসলাম (বকুল), কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক, বিএনপি।

প্রধান অতিথি তার বক্তব্যে ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, “ইসলাম শিক্ষা এবং মানুষের উন্নতির পথ দেখায়। একটি মাদরাসা, যা ইসলামের প্রকৃত শিক্ষা এবং আদর্শ ছড়িয়ে দেয়, সেটি সমাজের কল্যাণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মাদরাসাটি ইসলামী শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধের বিকাশের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।”

এছাড়া তিনি তার ব্যক্তিগত ভূমিকা উল্লেখ করে বলেন, “আমার দায়িত্ব মনে করে আমি এই মাদরাসার পাশে দাঁড়াতে সদা প্রস্তুত। আমি বিশ্বাস করি যে, ইসলামের পথে যে ব্যক্তি এগোবে, তার সমাজে শান্তি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।”

তিনি বলেন আমি ১২ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চাই। যদি তারা টানা ৪০ দিন তাকবিরে উলার সাথে পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে, তাহলে তাদের জন্য ল্যাপটপ, শিক্ষা উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী উপহার দেয়া হবে। পাশাপাশি তাদের লেখাপড়ার দিকে খোঁজখবর রাখব এবং আমি আশাবাদী যে, এই মাদরাসা আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে।”

তিনি মাদরাসার ভবনের ছাদ ঢালাইয়ের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের বিষয়ে বলেন, “এই মাদরাসার ছাদ ঢালাইয়ের জন্য যে অর্থের প্রয়োজন, আমি ব্যক্তিগতভাবে আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব। আমি দলের পক্ষ থেকেও যথাসম্ভব সহায়তা করার জন্য আলোচনা করব।” শেষে তিনি সবাইকে দেশবাসী ও তার জন্য দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. শফিকুল আলম (মনা), সভাপতি, খুলনা মহানগর বিএনপি; মাওলানা মুহাম্মদ সালেহ, সভাপতি, খুলনা জেলা ইমাম পরিষদ; মাওলানা মুশতাক আহমাদ, সহ-সভাপতি, খুলনা জেলা ইমাম পরিষদ; মাওলানা গোলাম কিবরিয়া, মহাসচিব, খুলনা জেলা ইমাম পরিষদ।

এছাড়াও উপস্থিত ছিলেন মুফতী গোলামুর রহমান, সম্পাদক, কাজা বিভাগ; এফ এম নাজমুস সউদ, যুগ্ম সম্পাদক; মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, সভাপতি, জাতীয় ইমাম পরিষদ; মাওলানা রশিদ আহমাদ, সভাপতি, দৌলতপুর থানা ইমাম পরিষদ; এবং মাওলানা আনওয়ারুল আযম, সভাপতি, খালিশপুর থানা ইমাম পরিষদ।

বক্তারা কুরআন-হাদীসের আলোকে ধর্মীয় শিক্ষা, আদর্শ এবং সমাজে ইমাম-মুফতীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। শেষে মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park