1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইজিবাইক চালকদের প্রশিক্ষণ দেবে কেএমপি, লক্ষ্য যানজটমুক্ত খুলনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীকে যানজটমুক্ত রাখতে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। নগরীতে সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে আজ বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে ইজিবাইক চার্জিং পয়েন্ট মালিক ও চালকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভায় নগরীর বিভিন্ন এলাকা থেকে ৩০০ চার্জিং পয়েন্ট মালিক এবং ১৫০ জন ইজিবাইক চালক অংশগ্রহণ করেন। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সড়কে চলাচলের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো ভিডিও ও স্থিরচিত্রের মাধ্যমে উপস্থাপন করেন ট্রাফিক বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায়।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, “আমরা খুলনাবাসীকে একটি যানজটমুক্ত ও সুশৃঙ্খল নগরী উপহার দিতে চাই। এটা সম্ভব, যদি ইজিবাইক চালকদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা নিয়ম মেনে চলাচল করেন।”

তিনি আরও বলেন, “প্রথম পর্যায়ে ৫৪৮১ জন ইজিবাইক চালককে প্রশিক্ষণের আওতায় আনা হবে এবং ধাপে ধাপে এই কার্যক্রম সম্প্রসারিত হবে। নগরীতে ইজিবাইক চলবে, কিন্তু যানজট থাকবে না—এটাই আমাদের লক্ষ্য।”

সভায় অংশগ্রহণকারী চার্জিং পয়েন্ট মালিক ও চালকরা প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন এবং কেএমপিকে আন্তরিক ধন্যবাদ জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park