1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

“খুলনায় হঠাৎ মিছিল: আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো নেতাকর্মী গ্রেফতার”

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

গত ২০ এপ্রিল খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে।

দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত থাকার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে ৪৪ জনকে গ্রেফতার করা হয়। হরিণটানা থানা পুলিশ গত ২২ এপ্রিল দিনগত রাতে অভিযান পরিচালনা করে আরো ৫ জন এবং ডিবি ১ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো লবণচরা থানার সাচিবুনিয়া বাজারের মৃত: দুলাল ফরাজীর ছেলে জাহাঙ্গীর ফরাজী (৪৫), বটিয়াঘাটা থানার আমিরপুর গ্রামের মোঃ লিয়কত আলী খানের ছেলে জিল্লুর রহমান রানা (৪০), আব্দুল্লাহ আল মামুন (৩৩), পিতা-মোঃ লিয়কত আলী, সাং-রূপসা বাগমারা , থানা-রূপসা, জেলা-খুলনা, ৪) আবুল খান (৬০), পিতা-মৃত আবেদ খান, সাং-কালাবাগী, থানা-দাকোপ, জেলা-খুলনা, এ/পি-মহির বাড়ি রোড, থানা-খুলনা সদর, ৫) খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস এম মুজিবুর রহমান (৭১), পিতা-মৃত ইয়াকুব আলী মোল্লা, সাং-৩০ কাদের খান রোড, বানরগাতি, থানা-সোনাডাঙ্গা এবং ৬) কেসিসি’র লাইসেন্স অফিসার রবিউল ইসলাম @ রবি(৫১), পিতা-মৃত খোরশেদ আলম, সাং-রানাই, থানা- ডুমুরিয়া, এপি সাং-সাউথ সেন্ট্রাল রোড, থানা-খুলনা সদর, খুলনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মিছিলের ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্ত অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেন হঠাৎ মিছিল করে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং নগরীতে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সতর্ক অবস্থানে আছে। নগরীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park