1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শিশুদের সাথে সবসময় ইতিবাচক আচরণ করতে হবে; অভিভাবক সমাবেশে পুলিশ কমিশনারঃ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আজ ২৪ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, শিশুরা হচ্ছে অনুকরণপ্রিয়, অভিভাবকদের জীবনযাপনের প্যাটার্ন অনুযায়ী শিশুরা বেড়ে ওঠে। সেজন্য শিশুদের সামনে অভিভাবকদের সবসময় ইতিবাচক আচরণ করতে হবে। আমাদের সন্তানরা কোথায় যায়, কার সাথে চলাফেরা করে অভিভাবক হিসেবে এগুলো খেয়াল করতে হবে। প্রযুক্তি নির্ভর বিশ্বায়নে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে শিশুরা যাতে খারাপ কনটেন্ট এর দিকে ঝুঁকে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে । উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা বাবা-মা এবং শিক্ষকদের কথা শুনবে। বড়দেরকে সম্মান এবং শ্রদ্ধা করবে। প্রত্যেকটি শিশু আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করে। কোন শিশু অংকে ভালো, কেউবা বাংলায়, কেউ হয়তো বিজ্ঞানে ভালো, কেউবা গান-কবিতায়, কেউ দৌড়ে ভালো, কেউবা সাঁতার কাটায়। কাজেই শিশুদেরকে সবজান্তা বানানোর অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় লিপ্ত না হওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানান। তিনি ছাত্র-ছাত্রীদের জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন মনীষীদের বই পড়া, নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করার জন্য উৎসাহ প্রদান করেন।

এ সময় কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই অতিঃ দায়িত্বে পিওএম) মেরিনা আক্তার-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park