1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং রিডিং সহকারী শ্যামলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং রিডিং সহকারী শ্যামলী রায় বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গ্রাহকদের অভিযোগ, বিল সম্পর্কে জানতে গেলে শ্যামলী খারাপ আচরণ করেন এবং অবৈধভাবে বিলের মাধ্যমে ৩০০ টাকা আদায় করেন। গ্রাহক মাহতাব হোসেন জানান, শ্যামলী তাকে ১৬ হাত ছাতির কুড়া দেখিয়ে এই টাকা আদায় করেন।

এছাড়া, এ মাসে বিল আগের তুলনায় প্রায় দুই থেকে তিন গুণ বেশি প্রদান করা হয়েছে এবং খরচ করা ইউনিটের চেয়ে অতিরিক্ত মিটার রিডিং করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মিটার সহ আনুষঙ্গিক খরচও গ্রাহকদের কাছ থেকে আদায় করা হচ্ছে। লোডশেডিংয়ের কারণেও গ্রাহকরা অসন্তুষ্ট।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামলী রায় বলেন, “আমি সঠিকভাবে কাজ করি, আমার পিছনে লোক রয়েছে, আপনি কিছু করতে পারবেন না।”

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সাংবাদিকদের জানান, অভিযোগ পেলে তদন্ত করা হবে এবং দোষী সাব্যস্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park