1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মায়ের আঁচলের এক যুগ পূর্তিতে হয়ে গেল পাঁচ দেশীয় আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি উৎসব ২০২৪

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ফাতেমা আক্তার মাহমুদ ইভা স্টাফ রিপোর্ট

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ(মাআসাপ) বাংলাদেশ’র ১২ বছর (১যুগ)প্রতিষ্ঠা বাষির্কী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মায়ের আঁচল আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি  উৎসব ও জননী ভালো বাসা ট্যেলেন্টট আ্যওয়াড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হারুন অর  রশিদ সাগর এর সঞ্চালনা ও পরিচালনায় ও সংগঠনের উপদেষ্টা কাজী মোঃ মহসিন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি ও সাংবাদিক হালিম আজাদ, বিশেষ অতিথি ছিলেন সাতানী মোহাম্মদ আলী মিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি ও মাআসাপ বাংলাদেশ এর উপদেষ্টা আলহাজ্ব আব্দদ রহিম, অধ্যক্ষ প্রফেসর মোঃ আমির হোসেন, জালাল উদ্দিন নলুয়া, চঞ্চল মেহমুদ কাশেম,আল আশরাফ বিন্দু, পিয়ার বেগম,জাহিদ বাহার শিপলু, নাট্য পরিচালক বাহাউদ্দিন বুলু

সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক ইব্রাহিম তালুকদার রিয়াদ,  সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবদিন, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম, সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, অর্থ সম্পাদক মর্তুজা হোসেন,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সবুজ রায় ,১ নং কার্যকরী সদস্য সফিকুল ইসলাম আরজু।

 

গত ১৬ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী  পরিষদ(মাআসাপ) বাংলাদেশ এর ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি উৎসব ও জননী ভালোবাসা ট্যালেন্ট অ্যাওয়ার্ড সম্মাননা ২০২৪ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত  ছিলেন ভারত, নেপাল ভুটান আফগানিস্তান ও আমেরিকা থেকে আগত সুকেশ কুমার মন্ডল, সাংবাদিক আব্দুল কাইয়ুম,তরিকুল শেখ, সাইদুল ইসলাম, কবি সত্যকাম বাগচি, সুশান্ত ঘোষ,  পুষ্পিতা চট্টোপাধ্যায়,  মুকুল চক্রবর্তী, শুভ্রা দাস,  চৈতালিদাস  মজুমদার, রঞ্জনা কর্মকার, জয়ন্তী কর্মকার, ড. দ্যুতি দত্ত গুপ্ত, সুমন মুখোপাধ্যায়, নন্দিনী লাহা, পহেলিব পাঠান, আজাদ, ইজাবুল হক , চিন্ময়ী রায় চৌধুরী, স্বর্ণালী, রিপা আক্তার, অঞ্জলি  রায়, ইমরুল কায়েস, আতিক হেলাল, রবিউল মাশরাফি, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন শেখ, ডাক্তার আতিয়ার রহমান,ডাক্তার বশির আহমেদ তুষার, শশুর স্বামীম আহমেদ , শাহেদ ফার্সি, আবিদ হোসেন,সৈয়দ খাইরুল আল, নুরুল সেফার খান, খান মাহমুদ,ইকবাল হোসেন রুমেছ,খালিদ সাইফুল্লাহ, জাতীয় সাংবাদ সংস্থা কেন্দ্রীয় সহ মহিলা সম্পাদক ফাতেমা আক্তার মাহমুদা ইভা প্রমূখ।

 

লেখা পাঠ করেন এম আর সেলিম ,ইমরান হোসেন,মোঃ আল মনির, মামুন বাবুল, প্রমূখ অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠের  পরেই মায়ের আঁচলের নেতৃবৃন্দ মিলে একসঙ্গে জাতীয় সংগীত গেয়ে যান এবং স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছেন এর স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

আলোচনা অনুষ্ঠানের পূর্বে সারাদেশ থেকে আগত কবি-সাহিত্যিকগণ স্বরচিত কাব্য পাঠ করেন। আলোচনা শেষে উক্ত মঞ্চে উত্তরীয় পরিয়ে এবং সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য কবি ও গবেষকদের,সমাজকর্মী মানবাধিকার কর্মী দের জননীর ভালবাসা টেলেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে মায়ের আঁচল পত্রিকার মোড়কন্মোচন করা হয় এবং কেক কেটে ১২ বছর একযুগ পূর্তি  পালন করা হয়েছে।  অনুষ্ঠান শেষে  মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ মাআসাপ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি  হারুন অর রশিদ সাগর  সমাপনী বক্তব্যে সকল কে আগামীতে অনুষ্ঠানে পাশে চান এবং অনুষ্ঠানে অনেক সময় থেকে  সাকসেস করার জন্য সকলকেই ধন্যবাদ ও শুভ কামনা জানিয়ে বলেন আপনারা সবসময়ই সাহিত্য সামাজিক কর্মকান্ডে সকলের উপস্থিতি ও  সহযোগিতা করুন তাহলেই সমাজ থেকে ভালো কিছু পাওয়া যাবে । অনেকেই সাহিত্যিক বা সমাজসেবক নামের আগে লিখে থাকেন কিন্তু তাদেরকে সেই রকম ভাবে সাহিত্য সামাজিক কাজে সহযোগিতার দেখা যায় না। তাই আমি সকল স্তরের লোকদেরকে এই সমস্ত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে থেকে সমাজের নিরীহ মানুষেকে সহযোগিতার আহ্বান করেন ।।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park