1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত, আহত ৫

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাসির নামের এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজিতে থাকা নারীসহ অন্তত পাঁচ যাত্রী।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উপজেলার ইতনা গ্রামের বাসিন্দা। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল থেকে লোহাগড়াগামী যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নাসির মারা যান এবং গুরুতর আহত পাঁচজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ও তুলরামপুর হাইওয়ে থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং উভয় যানবাহন জব্দ করে। তুলরামপুর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসআই) মো. লিয়াকত হোসেন জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park