1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা মহানগরীর হরিনটানাধীন মোস্তর মোড় সংলগ্ন বাইপাস রোডের সরকারি গরুর খামারের সামনে মোটরসাইকেল চালক তন্ময় হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক খালিশপুরের কাশিপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। শনিবার (২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, নগরীর জিরো পয়েন্ট থেকে মোস্তর মোড়ের দিকে তন্ময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা বালু ভর্তি ডাম্পার ট্রাকের পিছনে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেল থাকা চালক তন্ময় ছিটকে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তাঁর পিছন থেকে ছুটে আসা আরেকটি মোটরসাইকেল একইভাবে মোটরসাইকেলকে পেছন থেকে মেরে দিলে মোটরসাইকেলের থাকা চালক জয় (১৮) আহত হন।

 

স্থানীয়রা গুরুতর আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল চালক আহত জয় (১৮) কে সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park