
নিজস্ব প্রতিবেদক
আজ ২৮ এপ্রিল পালিত হচ্ছে রাউজানের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিকাশ দাশ গুপ্তের জন্মদাতা পিতা, স্বর্গীয় সতীন্দ্র লাল দাশ গুপ্তের ১০ম মৃত্যুবার্ষিকী।
সতীন্দ্র লাল দাশ গুপ্ত ছিলেন সুলতানপুর ছিটিয়া পাড়া ছেমরী সওদাগরের বাড়ির অধিবাসী। তাঁর আত্মার শান্তি কামনায় চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডে নিজ বাড়িতে ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল মঙ্গলবার, দুপুর ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
বিকাশ দাশ গুপ্ত বর্তমানে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য, নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা এবং বাংলাদেশ ঢাকেশ্বরী মন্দিরের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।