1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মনোহরদীতে সন্ত্রাসীদের হামলা: ঘরবাড়ি ও দোকান ভাঙচুর, নগদ অর্থসহ লুটপাট

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের পশ্চিম নরেন্দ্রপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় ৮-১০টি বাড়িঘর ও একটি দোকান ভাঙচুর এবং নগদ অর্থসহ মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং দোষীদের শাস্তির আশ্বাস দেন।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন বাইজিদ মৃধা, আনোয়ার হোসেন সরদার, প্রদীপ মৃধা, মাসুদ মাস্টার, দোলাল পাইক, বাকপ্রতিবন্ধী জুয়েল মৃধা, বিল্লাল মৃধা, রাসেল আকন্দ, নজরুল আকন্দ, ছাত্তার ও কুদ্দুস।

স্থানীয়দের অভিযোগ, একই ইউনিয়নের সিজান, আবদুল্লাহ, শাকিল, সোহেল, অনয়, বাবু, কাজল, মোশারফ, জাকিরসহ বেশ কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িঘরে হামলা চালায়। একটি দোকান থেকে মালিককে জিম্মি করে প্রায় ২ লাখ টাকা নগদ ও বিভিন্ন পণ্যদ্রব্য লুট করা হয়। হামলাকারীরা একটি প্রাইভেটকারও ভাঙচুর করে এবং অনেককে মারধর করে আহত করে।

ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ সময় লেবুতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ মাস্টার, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park