1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আবহাওয়া পরিবর্তন ও অভ্যন্তরীণ স্থানান্তর ইস্যুতে খুলনায় গোলটেবিল বৈঠক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা, ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

দেশের অভ্যন্তরীণ গমন, স্থানান্তর এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে এক গোলটেবিল বৈঠক আজ সকালে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভা সকাল ১১টায় শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন কারিতাসের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মসূচি কর্মকর্তা ড. সুমন কুমার মালাকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর খুলনার উপপরিচালক মুস্তাক উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কানিজ মোস্তফা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছাঃ সুরাইয়া সিদ্দিকা, খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম, কুয়েটের সহকারী অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন এবং খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষের অভ্যন্তরীণ গমন এবং স্থানান্তর বাড়ছে। ফলে নগরাঞ্চলে জনসংখ্যার চাপ বাড়ছে এবং সামাজিক-অপরাধ প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে।

তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও সুযোগ-সুবিধা শহরকেন্দ্রিক হওয়ায় গ্রাম থেকে শহরে স্থানান্তর প্রবণতা বাড়ছে। এই বাস্তবতায় সরকার যদি স্থানান্তরিত জনগোষ্ঠীর একটি সুনির্দিষ্ট তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরি করে, তাহলে উন্নয়ন সংস্থাগুলো তাদের জন্য আরো কার্যকরভাবে কাজ করতে পারবে।

আলোচনায় অংশগ্রহণকারীরা অভ্যন্তরীণ অভিবাসন ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park