1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাংলাদেশে মন্ট্রিল প্রোটোকল বাস্তবায়নে খুলনায় বিভাগীয় কর্মশালা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনা, ২৯ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার):

বাংলাদেশে মন্ট্রিল প্রোটোকল বাস্তবায়ন বিষয়ে বিভাগীয় কর্মশালা আজ খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ওজোনস্তর রক্ষা মানবজাতি ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ট্রিল প্রোটোকলের আওতায় বাংলাদেশ পরিবেশবান্ধব গ্যাস ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, এ চুক্তি বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ও স্বাস্থ্যঝুঁকি হ্রাস সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক মোঃ সাদিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ এবং বন সংরক্ষক ইমরান আহমেদ।

কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন এইচসিএফসি ফেজ আউট ম্যানেজমেন্ট প্ল্যান (স্টেজ-২) ইউনেপ কম্পোনেন্টের প্রকল্প পরিচালক মোঃ জিয়াউল হক ও প্রকল্প পরামর্শক এম ওবায়দুল্লাহ। সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সদস্যরা কর্মশালায় অংশ নেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park