1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কয়রায় শিক্ষাবিদ পরিবারে শোকের ছায়া: রত্নগর্ভা জাহানারা খাতুনের প্রয়াণে এলাকাবাসীর শোক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। বার্ধক্যজনিত অসুস্থতায় সম্মানিত সমাজনেত্রী ও রত্নগর্ভা মা মিসেস জাহানারা খাতুন (৮৫) মঙ্গলবার সকাল ৯টায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক মরহুম মাস্টার হাবিবুর রহমানের সহধর্মিণী।

মিসেস জাহানারা খাতুন ছিলেন পাঁচ সন্তানের জননী, যাঁদের সকলেই শিক্ষা ও সমাজ উন্নয়নে নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাঁর জ্যেষ্ঠ পুত্র জিএম মহিবুল্লাহ রংপুর ক্যাডেট কলেজের সম্মানিত শিক্ষক, দ্বিতীয় পুত্র মোঃ ওলিউল্লাহ একজন সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমানে কয়রা কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তৃতীয় পুত্র মোঃ মাহমুদুল্লাহ কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক এবং কনিষ্ঠ পুত্র মোঃ সিফাত উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। একমাত্র কন্যা মোছাঃ জামিলরা খাতুন বিবাহিত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।

তাঁর স্বামী মাস্টার হাবিবুর রহমান ছিলেন এলাকার শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়নের অগ্রপথিক। বাগালী ইউনিয়ন পরিষদের বর্তমান ভবনের জমি প্রদানসহ বহু অবদানে তিনি আজও এলাকাবাসীর হৃদয়ে অম্লান।

বাদ আসর ইসলামপুর জামে মসজিদে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা পূর্ব আলোচনায় জামায়াত-বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ—মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইমরান হোসেন, মুন্সী মিজানুর রহমান, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, এস এম আমিনুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, এম এ হাসানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁর জীবন ও কর্মের উপর আলোকপাত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মিসেস জাহানারা খাতুনের মৃত্যুতে কয়রার মানুষ হারালো এক শ্রদ্ধেয় রত্নগর্ভা মাকে, যাঁর শিক্ষা ও সমাজসেবার অবদান এলাকাবাসীর হৃদয়ে চিরজাগরুক থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park