1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুয়েটে প্রকৌশলী অধিকার আন্দোলনের মানববন্ধন: বৈষম্য ও ষড়যন্ত্র বন্ধে শিক্ষার্থীদের তিন দফা দাবি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার

দেশের প্রকৌশল খাতে প্রচলিত বৈষম্য ও অনিয়মের প্রতিবাদ এবং তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সায়েম, ১৯ ব্যাচের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং ২০ ব্যাচেরই মোয়াইমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “বর্তমানে নবম এবং দশম গ্রেডে প্রকৌশল পদে নিয়োগের ক্ষেত্রে একটি অযৌক্তিক বৈষম্য ও সুযোগ-সুবিধা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এতে বিএসসি ইঞ্জিনিয়াররা একধরনের বঞ্চনার শিকার হচ্ছেন।”

তারা আরও বলেন, এই পরিস্থিতি কাটিয়ে পেশাগত ভারসাম্য রক্ষার জন্য অবিলম্বে তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবিগুলো হলো:

১. নবম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে প্রমোশনভিত্তিক নয়, শতভাগ মেধা ও প্রতিযোগিতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা।

২. দশম গ্রেডে ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ পরীক্ষায় ২০১৩ সালের আগে চালু থাকা বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত প্রক্রিয়া পুনর্বহাল করা।

৩. ‘প্রকৌশলী’ বা ‘ইঞ্জিনিয়ার’ পদবি কেবলমাত্র বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের ব্যবহারের অনুমতি দেওয়া।

বক্তারা আরো বলেন, “এই দাবি শুধু শিক্ষার্থীদের নয়—এটি গোটা ইঞ্জিনিয়ারিং সমাজের প্রাতিষ্ঠানিক স্বীকৃতির প্রশ্ন। এই দাবিগুলো উপেক্ষা করা হলে ভবিষ্যতে পেশাগত ভারসাম্য ও ন্যায়বিচার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

এ সময় মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন এবং ন্যায্য অধিকার নিশ্চিতের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park