1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আইনি সহায়তা মানুষের অধিকার: চট্টগ্রামে লিগ্যাল এইড দিবসে বর্ণাঢ্য আয়োজন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪।

দিবসের সূচনায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম ফেস্টুন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এরপর চট্টগ্রাম আদালত ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা কতোয়ালী মোড় ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পার্কিং হলে অনুষ্ঠিত হয় দিনব্যাপী লিগ্যাল এইড ফেয়ার, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এতে বিচার বিভাগ, প্রশাসন, আইনজীবী ও নাগরিক সমাজের প্রায় ১৫০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

পরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম। তিনি বলেন, “সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া অসহায় মানুষের সাংবিধানিক অধিকার। লিগ্যাল এইড এখন শুধু মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আপস-মীমাংসার বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে।”

তিনি লিগ্যাল এইড অফিসার রূপন কুমার দাশের প্রশংসা করে বলেন, “এডিআর কার্যক্রমে তিনি চট্টগ্রামে দৃষ্টান্ত স্থাপন করেছেন।” সভায় আরও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আরা, মহানগর দায়রা জজ আবদুর রহমান, জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক এড. মোঃ হাসান আলী চৌধুরী, এবং পাবলিক প্রসিকিউটরগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আইনি সহায়তার উপকারভোগী মোঃ শরিফ তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, “লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে আমি সঠিক বিচার পেয়েছি। এটি নিঃসন্দেহে গরিব মানুষের জন্য আশার আলো।”

দিবসের সমাপনীতে কর্মদক্ষতা বিবেচনায় জেলার শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে এডভোকেট আশরাফি বিনতে মোতালেবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park