1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ার খর্নিয়া ইউপিতে প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ইনস্ট্রাক্টর মোঃ মনির হোসেন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ মনির হোসেন।

গত ১০ এপ্রিল খর্নিয়া ইউপির চেয়ারম্যান শেখ দিদার হোসেনের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হলে, স্থানীয় সরকার বিভাগের অনুমোদনে ৩০ এপ্রিল মোঃ আরিফুজ্জামান আরিফ (সহকারী কমিশনার, স্থানীয় সরকার, খুলনা) এর স্বাক্ষরিত এক পত্রে তাঁকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর প্রেক্ষিতে ১ মে তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন।

বুধবার সকাল ১১টায় ইউপি কার্যালয়ে ইউনিয়ন সদস্য ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল হালিম, মোল্লা আবুল কাশেম, হযরত আলী, শেখ রবিউল ইসলাম, মুক্তার হোসেন, মোজাফর হোসেন, আলেয়া বেগমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বর্তমান প্রেক্ষাপটে দেশের বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বারদের অনুপস্থিতির কারণে পরিষেবা ব্যাহত হওয়ায়, সরকারের নির্দেশে বিভিন্ন ইউনিয়নে প্রশাসক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের সূত্র জানায়, জনপ্রতিনিধিদের অনুপস্থিতির হার বেশি হলে আইন সংশোধন করে ইউনিয়ন পর্যায়েও প্রশাসক নিয়োগ প্রক্রিয়া সাধারণীকরণ করা হতে পারে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park