1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শ্রমিক দিবস উপলক্ষে খুলনায় মানবাধিকার সংরক্ষণ কমিশনের র‌্যালি ও আলোচনা সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনা, ১ মে: “শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে”—এই প্রত্যয়কে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশনের আয়োজনে খুলনার মুজগুন্নী জাহাজের মোড়ে আজ এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা শাখার সভাপতি মোঃ মাছুম হাওলাদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সর্দার মোমিনুল ইসলাম পারভেজ। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সভাপতি আব্দুল হালিম মোল্লা এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সর্দার মোমিনুল ইসলাম পারভেজ বলেন, “১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবি নিয়ে আন্দোলনে নামে। সেই সংগ্রাম আজ ইতিহাসের অংশ হলেও আমাদের দেশের বহু শ্রমিক এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এ দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিকরা—তাদের সুরক্ষা নিশ্চিত করাই মানবাধিকারের মূল ভিত্তি।”

সভাপতি মোঃ মাছুম হাওলাদার বলেন, “যথাযথ মজুরি, কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত না করে শ্রমিকদের ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব নয়। এই দিনে আমাদের অঙ্গীকার হোক—শ্রমিক যেন আর কখনও নিপীড়নের শিকার না হয়।”

বিশেষ অতিথি আব্দুল হালিম মোল্লা বলেন, “আমরা দেখতে পাই, অনেক ক্ষেত্রে শ্রমিকের অধিকার আইন থাকলেও বাস্তবায়ন হয় না। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কঠোরভাবে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব রয়েছে।”

মোঃ ইকরামু হক সুনু বলেন, “শ্রমিককে সহকর্মী হিসেবে না দেখলে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সফলতা সম্ভব নয়। শ্রমিকের অবদানকে স্বীকৃতি দিতে হবে বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে।”

মহিলা সম্পাদিকা সুমি আক্তার বলেন, “নারী শ্রমিকরা যেন শুধু কর্মসংস্থানে নয়, নেতৃত্বের স্থানেও উঠে আসে, তা নিশ্চিত করতে হবে। তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, মাতৃত্বকালীন সুবিধা ও সমান মজুরির বিষয়গুলো এখনই কার্যকর করতে হবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, মে দিবস কেবল অতীতের সংগ্রাম স্মরণের দিন নয়, এটি বর্তমান শ্রমিকের অধিকার রক্ষার জন্য দৃঢ় সংকল্প গ্রহণের দিন। র‌্যালি ও আলোচনায় স্থানীয় মানবাধিকারকর্মী, শ্রমিক নেতা ও সাধারণ জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park