1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

প্রতিবেদক: মো. ফয়সাল হোসেন, কয়রা উপজেলা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কয়রা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা অফিস চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মো. এনামুল কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক জননেতা মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, “শ্রমিকদের অধিকার আদায়ে ইসলামের অবস্থান সবসময়ই মজলুম ও শোষিতদের পক্ষে। কারো ন্যায্য মজুরি আটকে রাখা একটি বড় জুলুম, যা পরকালে কঠিন শাস্তির কারণ হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খুলনা জেলা আমীর মাওলানা এমরান হোসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সহ-সভাপতি অধ্যক্ষ অলিউল্লাহ এবং সাবেক ছাত্রনেতা ও কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, মাওলানা লিয়াকত আলী, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, যুব বিভাগের উপজেলা সভাপতি অধ্যক্ষ সুজাউদ্দিন, কর্মপরিষদ সদস্য মাওলানা আবু তাহের, কয়রা উপজেলা ছাত্রশিবির সভাপতি সামিউল হক, সদর ইউনিয়ন আমীর মো. মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর মাওলানা সাইফুল্লাহ হায়দার, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাস্টার নূর কামাল হোসেন, বাগালী ইউনিয়ন আমীর মাওলানা মো. হামিদুর রহমান, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদর ইউনিয়ন সভাপতি ডা. রমজান আলী এবং যুব বিভাগের সভাপতি জাহিদুল ইসলাম। আলোচনা সভার পর কয়রার প্রধান প্রধান সড়কে এক র‍্যালি বের করা হয়, যাতে স্থানীয় নেতাকর্মী ও শ্রমিকগণ অংশ নেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park