1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

তারিখ: ২ মে ২০২৫

সাতক্ষীরা জেলার সদর উপজেলার টিবি (কলেরা) হাসপাতাল মোড় এলাকা থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬। বুধবার (১ মে) রাত ৭টা ৪০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, সদর থানাধীন রাজ্জাক পার্কের সামনে র‌্যাবের একটি আভিযানিক দল অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টিবি হাসপাতাল মোড় সংলগ্ন একটি তেলের দোকানের সামনে কয়েকজন ব্যক্তি মাদক ও অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

তাৎক্ষণিকভাবে র‌্যাব সদস্যরা অভিযান চালালে এক ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে সাতক্ষীরা জেলার সদর উপজেলার ফিংড়ি গ্রামের বাসিন্দা মনোজ সরদার (৩০), পিতা- মানস সরদার,‌ কে আটক করা হয়।

আটকের পর তার দেহ তল্লাশি করে উপস্থিত সাক্ষীদের সামনে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মনোজ সরদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও দেশব্যাপী অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park