1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় মে দিবস উপলক্ষে সিপিবির জনসভা, পাটকল পুনরায় চালুর দাবি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রিপোর্ট: ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার

মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) বিকাল ৫টায় খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি শিববাড়ি মাঠে এক জনসভার আয়োজন করে দিঘলিয়া উপজেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিপিবি সভাপতি মৃণাল পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। বক্তব্য রাখেন খুলনা জেলা সিপিবির সভাপতি ডা. মনোজ দাস, সাধারণ সম্পাদক এস.এ. রশিদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, উপজেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন প্রমুখ।

বক্তারা বলেন, মে দিবস শ্রমিকের আত্মত্যাগের দিন। তারা দাবি করেন, ২০২০ সালে সরকার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করে হাজার হাজার শ্রমিককে জীবিকাহীন করেছে। অবিলম্বে বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করে শ্রমিকদের স্বাভাবিক জীবনে ফেরানোর দাবি জানান তারা।

এছাড়া বক্তারা বলেন, ২৪ সালের গণঅভ্যুত্থানের পর একটি বৈষম্যহীন বাংলাদেশের প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে শ্রমিকরা এখনও বৈষম্যের শিকার। ১৮৮৬ সালের ১ মে শ্রমিকরা যে অধিকারের জন্য লড়াই করেছিল, সেই সংগ্রাম এখনো চলমান বলে উল্লেখ করেন তারা।

সভাটি পরিচালনা করেন খুলনা জেলা কমিউনিস্ট পার্টির সদস্য এস এম চন্দন। সভায় আরও উপস্থিত ছিলেন তারক দাস, সৌমিত্র কুমার দত্ত, দিলীপ দস্তগীর, আলোক বিশ্বাস, সজীব, পলি আক্তারসহ অনেকে। বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে কমিউনিস্ট পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park