1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

টুঙ্গিপাড়ায় পরকীয়ার জেরে স্ত্রী ঘর ছাড়লেন, স্বামী-সন্তানদের জীবনে নেমে এলো অন্ধকার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে পরকীয়ার জেরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তিন সন্তানের জননী মিনা বেগম স্বামীকে ফেলে ঘর ছেড়েছেন দীর্ঘদিনের প্রেমিকের হাত ধরে, যা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হেকমত বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী বিশ্বাসের স্ত্রী মিনা বেগমের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল স্বামীর বোনজামাই, বাগেরহাট জেলার আরিফ মোল্লার সঙ্গে। ২০২৫ সালের ২৭ এপ্রিল, রবিবার স্বামী বাড়িতে না থাকার সুযোগে তারা একত্রে বাড়ি ত্যাগ করেন এবং টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন।

বিকেলে পাটগাতী বাজারে স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় দেখে আটক করেন এবং উভয় পরিবারের সদস্যদের খবর দেন। পরে আত্মীয়রা এসে তাদের উদ্ধার করে। ঘটনার পর মিনাকে তার পিত্রালয়ের লোকজন নিয়ে যান।

মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, “সামাজিকভাবে আমি চরম অপমানিত। সন্তানদের মুখের দিকে তাকিয়ে দিশেহারা হয়ে পড়েছি। এমন ঘটনার পর আমি তার সঙ্গে আর বসবাস করতে পারি না।” তিনি আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে মা হারা তিন শিশুর মানবেতর অবস্থা নিয়ে এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই এমন নৈতিক অবক্ষয়ের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park