1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার: ধ্বংসের মুখে যুব সমাজ, দাবি জরুরি প্রশাসনিক পদক্ষেপের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। স্মার্টফোন ও উচ্চগতির ইন্টারনেট সহজলভ্য হওয়ায় তরুণ প্রজন্ম অনলাইন বেটিং, ক্যাসিনো ও গেমিং অ্যাপের ফাঁদে জড়িয়ে পড়ছে। এ প্রবণতা এখন সমাজের জন্য এক নতুন ব্যাধিতে রূপ নিয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

উপজেলার বিভিন্ন এলাকার খোঁজ নিয়ে জানা গেছে, অনেক শিক্ষার্থী ও যুবক প্রথমে বিনোদনের ছলে এই জগতে প্রবেশ করলেও পরে বড় অঙ্কের টাকা হারিয়ে পরিবারিক সংকটে পড়ছে। অনেক সময় ক্ষতির টাকা পুষিয়ে নিতে গিয়ে তারা জড়িয়ে পড়ছে ছোটখাটো চুরি, প্রতারণা এমনকি অপরাধমূলক কর্মকাণ্ডে।

এক অভিভাবক বলেন, “আমার ছেলে পড়াশোনায় আগ্রহ হারিয়ে এখন দিন-রাত ফোনে অনলাইন বেটিংয়ে সময় কাটায়। অনেক বুঝিয়েও কিছুতেই ফেরানো যাচ্ছে না।”

এক শিক্ষক জানান, “শিক্ষার্থীদের আচরণে পরিবর্তন লক্ষ করছি। ক্লাসে মনোযোগ কম, ফলাফল খারাপ হচ্ছে। আমরা উদ্বিগ্ন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঝনঝনিয়া এলাকায় সাহেদ নামের এক ব্যক্তি বেশ কয়েকটি অনলাইন জুয়ার গ্রুপ ও অ্যাপ পরিচালনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি রয়েছে দাবি করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, “আমরা প্রযুক্তির সহায়তায় এসব অনলাইন জুয়ার বিষয়টি খতিয়ে দেখছি। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।”

রামপাল উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে এলাকাবাসী বলেন, সময়মতো কঠোর ব্যবস্থা না নিলে একটি প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তাঁদের দাবি, প্রযুক্তি নির্ভর অপরাধ রোধে কঠোর নজরদারি, সচেতনতামূলক প্রচার এবং পরিবারের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে।

অনলাইন জুয়া এখন আর ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি সমগ্র সমাজকে গ্রাস করা ভয়ংকর আসক্তি। রামপালে এটি দ্রুত নিয়ন্ত্রণে আনতে না পারলে এর ফলাফল হতে পারে ভয়াবহ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park