1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

উখিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে স্টিয়ারিং কমিটির সভা ও ইউএনওর সাথে মতবিনিময়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কক্সবাজার থেকে: কামরুন তানিয়া

কক্সবাজারের উখিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উপজেলা স্টিয়ারিং কমিটির ৬ষ্ঠ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) দুপুর আড়াইটায় উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের পুরাতন ভবন সংলগ্ন গ্লোবাল ট্রেইনিং সেন্টারে এ সভা হয়। সভায় জাতীয় কর্মপরিকল্পনা স্থানীয়করণ ও নারী অংশগ্রহণ নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

“গ্লোবাল নেটওয়ার্ক অব উইমেন পিস বিল্ডার্স”-এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) বাস্তবায়নাধীন ‘টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। বিগত সভার সিদ্ধান্ত পর্যালোচনা এবং নারী অংশগ্রহণে শান্তি প্রতিষ্ঠা বিষয়ে বিশদ আলোচনা হয়।

সীমান্তবর্তী এই উপজেলায় মাদক, বাল্যবিবাহ, বহুবিবাহ, বিবাহবিচ্ছেদ ও যৌন নিপীড়ন প্রতিরোধে গঠিত বিভিন্ন সরকারি-বেসরকারি কমিটিকে কার্যকর করতে গ্রাম আদালত, থানার নারী ও শিশু হেল্প ডেস্কে নারী কর্মকর্তাদের মাধ্যমে সেবা নিশ্চিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিদ্যালয় ও কলেজে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বাল্যবিবাহ রোধ ও নারী নির্যাতন প্রতিরোধে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার চারটি মূল দিক—অংশগ্রহণ, প্রতিরোধ, সুরক্ষা ও পুনর্বাসন—বাস্তবায়নে নিয়মিত এডভোকেসি ও মাসিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্টিয়ারিং কমিটির সদস্য ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।

সভায় বক্তব্য দেন কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোজাফফর আহমেদ, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক জসিম আজাদ, আরাকান খেলাঘরের সভাপতি এস.এম. জসিম উদ্দিন, নাগরিক পরিষদের প্রচার সম্পাদক রফিক উদ্দিন, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্পা চৌধুরী, মানবাধিকার কর্মী কমরুন নেছা তানিয়া ও সমাজকর্মী আনজুমান আরা।

সভা সঞ্চালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) সমন্বয়কারী এস.জেড.এম আবু রায়হান।

এদিকে একই দিন সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর সঙ্গে স্টিয়ারিং কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় কর্মপরিকল্পনা স্থানীয়করণের গুরুত্ব তুলে ধরা হয় এবং বিভিন্ন করণীয় নির্ধারণ করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park