1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে এনসিপি নেতাকর্মীরা।

সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৫টায় পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে গিয়ে বিক্ষোভকারীরা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। মিছিলে অংশ নেন এনসিপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও সমর্থকরা।

বিক্ষোভ মিছিল চলাকালে ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘হাসনাত ভাই আহত কেন, প্রশাসন জবাব দে’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’—এমন নানা স্লোগান দিতে দেখা যায় মিছিলকারীদের।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হাসনাত আব্দুল্লাহর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি বক্তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি তোলেন।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলা প্রতিনিধি আবু হাসান, উপজেলা প্রতিনিধি মো: আব্দুল্লাহ, মাজেদ মৃধা, আব্দুল্লাহ মেরিন, মো: সোহেল, সফরুল, আলম টিটু, মো: সবুজ, মো: ওমর, মো: ইকরাম ও মো: রিপনসহ অনেকে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park