1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশে জবিতে ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এলডিপি)-২০২৫’ শুরু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সাদিয়া জান্নাত কেয়া, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি) তাদের অন্যতম সিগনেচার আয়োজন ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এলডিপি)-২০২৫’ শুরু করেছে। এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের একবছর মেয়াদি প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে ক্লাবটি।

বিশ্ববিদ্যালয়ের ১৮তম ও ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে পারছেন। অফলাইন রেজিস্ট্রেশনের জন্য ক্যাম্পাসে (ভাস্কর্য চত্বরের সামনে) বুথ স্থাপন করা হয়েছে।

এই কর্মসূচিতে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের তিনটি ধাপে যাচাই-বাছাই করা হবে। প্রথম ধাপে ৮ মে অনলাইনে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা, দ্বিতীয় ধাপে ১০ মে হবে দলগত প্রেজেন্টেশন, আর তৃতীয় ধাপে ১৬ মে ক্যাম্পাসে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এই ধাপগুলো সফলভাবে সম্পন্নকারীরা ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ হিসেবে ক্লাবের বিশেষ সদস্যপদে নির্বাচিত হবেন।

তবে, কেউ যদি প্রাথমিকভাবে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ হিসেবে নির্বাচিত না হন, তবুও তারা সাধারণ সদস্য হিসেবে ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। সাধারণ সদস্যরাও ট্রেইনিদের সঙ্গে সমানভাবে দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন এবং ক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন। একবছরের প্রশিক্ষণ শেষে ম্যানেজমেন্ট ট্রেইনি ও সাধারণ সদস্যদের মধ্য থেকে সবচেয়ে কার্যকর সদস্যদের ক্লাবের নির্বাহী কমিটিতে স্থান দেওয়া হয়। এই নির্বাহী সদস্যরা ক্লাবের ১১টি বিশেষায়িত টিমে যুক্ত থেকে সহশিক্ষা কার্যক্রমে ভূমিকা রাখেন।

ক্লাবের সভাপতি শাহরিয়ার ইমন বলেন, “এলডিপি হলো ক্যারিয়ার ক্লাবের সদস্য সংগ্রহ প্রক্রিয়ার অংশ। এখানে ধাপে ধাপে দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যত নেতৃত্বে প্রস্তুত করা হয়।”

সাধারণ সম্পাদক ইরফান হোসাইন বলেন, “এই প্রোগ্রামে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ, ট্রেইনিং এবং টিমে কাজের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে পারবেন। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই নেতৃত্বের সম্ভাবনা আছে—আমাদের কাজ হলো সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলা।”

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একঝাঁক উদ্যমী তরুণ শিক্ষার্থীর প্রচেষ্টায় ২০১১ সালের ১ জুন প্রতিষ্ঠিত হয় ‘জবি ক্যারিয়ার ক্লাব’। এটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড সংগঠন এবং বর্তমানে এর সক্রিয় সদস্য সংখ্যা সহস্রাধিক।

প্রতিবছর ক্লাবটি এলডিপি ছাড়াও আরও কয়েকটি সিগনেচার প্রোগ্রাম আয়োজন করে থাকে। এর মধ্যে রয়েছে: নবীন গ্র্যাজুয়েটদের জন্য ‘ন্যাশনাল জব জাংশন’; চাকরির বাজারে দক্ষতা বৃদ্ধির জন্য ‘আপলিফট ইউর ক্যারিয়ার’; অনলাইন প্রতিযোগিতা ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক’; উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির জন্য ‘হেভ পাওয়ার অন পাওয়ারপয়েন্ট অ্যান্ড প্রেজেন্টেশন’; এবং আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন ‘ড্যাকয়েট অব এক্সেলেন্স’।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park