1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা ও নৈতিকতা উন্নয়নে জবিতে প্রশিক্ষণ কর্মশালা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সাদিয়া জান্নাত কেয়া, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতা উন্নয়নে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘Empowering Campus Journalists: Building Skills and Ethics for Responsible Journalism’ শীর্ষক এ কর্মশালাটি মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, “শিক্ষার্থীদের অধিকার রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অঙ্গীকারবদ্ধ। সাংবাদিকদের উচিত নির্ভুল তথ্যভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করা এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে সহযোগিতা করা।”

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “সাংবাদিকতায় নৈতিকতা অপরিহার্য। সাংবাদিকদের উচিত সততা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে কাজ করা।”

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক মো. মেজবাহ-উল-আজম সওদাগর।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও পিআরআইপি দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম এবং যমুনা টেলিভিশনের ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার আখলাকুস সাফা। তাঁরা সংবাদে সত্যতা যাচাই, গুজব প্রতিরোধ এবং সাংবাদিকদের দায়িত্ববোধ ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যাম্পাস প্রতিনিধি এবং পিআরআইপি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park