1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দীর্ঘ ১৭ বছর পর মোংলা বিএনপির সম্মেলন, গণভোটে নির্বাচিত হলেন মান্নান ও পনি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হলো মোংলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। বুধবার (৭ মে) অনুষ্ঠিত এই সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু হোসেন হাওলাদার (পনি)।

মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া এলাকায় আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশন সকাল থেকে শুরু হয় এবং দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় দুপুরে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ এবং সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে ২৩০ ভোট পেয়ে জয়ী হন মান্নান হাওলাদার। সাধারণ সম্পাদক পদে ১৯০ ভোট পান আবু হোসেন হাওলাদার (পনি)। সাংগঠনিক সম্পাদক পদে শেখ শাকির আহাম্মেদ ১৯৫ ভোটে ও দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক পদে মৃধা ফারুকুল ইসলাম ১৯৩ ভোটে নির্বাচিত হন।

মোট ৪২৬ জন ভোটারের মধ্যে ৪২৩ জনই ভোটাধিকার প্রয়োগ করেন, যা একটি বিরল উপস্থিতির দৃষ্টান্ত।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক এস এম ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, “দীর্ঘদিন পর নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ সম্মেলনের মাধ্যমে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।”

সম্মেলন শেষে নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা ও মাল্য পরিয়ে বরণ করে নেয় কর্মীরা। শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মেলনস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী যৌথ বাহিনী মোতায়েন ছিল।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park