1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান: কোটালীপাড়ায় ১১৩টি দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযানে ১১৩টি অবৈধ দোকান ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ৮ মে (বৃহস্পতিবার) সকালে উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার। অভিযানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আমতলী ইউনিয়নের গচাপাড়া মৌজায় অধিগ্রহণকৃত প্রায় সাড়ে ১১ একর জমিতে গড়ে ওঠা দোকানগুলো দীর্ঘদিন ধরেই অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। অভিযানে চারটি বুলডোজার ব্যবহার করে পাকা ও আধাপাকা ১১৩টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ওয়াবদারহাট বাজার দীর্ঘ প্রায় চার দশক ধরে ১০টি গ্রামের মানুষের বাজারজাতকরণের প্রধান কেন্দ্র ছিল। দোকান ভাঙার ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। ব্যবসায়ী নজরুল ইসলাম মহিন, রুহুল আমিন খান, আলামিন সিকদারসহ অনেকে বলেন, “এই উচ্ছেদে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এখন আমরা চাই, সরকার যেন আমাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করে।”

স্থানীয়রা জানান, এই বাজার থেকেই এলাকার মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেন। বাজারটি উচ্ছেদের ফলে এখন তাঁদের অন্তত ৫ কিলোমিটার দূরে গিয়ে কেনাকাটা করতে হবে, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।

টুঙ্গিপাড়া পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া ফেরদৌস বলেন, “দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি দখল করে দোকান নির্মাণ করা হয়েছিল। সেই জমি উদ্ধারে আমরা এই অভিযান পরিচালনা করেছি এবং ভবিষ্যতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park