
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তেরখাদা উপজেলার সরকারি নর্থ খুলনা কলেজ শাখার নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সদ্য ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঈশান মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাব্বি শেখ।

গত ৮ মে (বুধবার) দুপুর ২টার দিকে খুলনার রূপসা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই কমিটি গঠন উপলক্ষে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের এই প্রক্রিয়ায় ১৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে গণনা শেষে নির্বাচনী কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত নেতাকর্মীরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্ব ছাত্রদলকে আরও সুসংগঠিত, কার্যকর ও গতিশীল করবে।
নবনির্বাচিত সভাপতি ঈশান মোল্লা বলেন, “ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা শিক্ষার্থীদের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্রিয় থাকবো।”
সাধারণ সম্পাদক মোহাম্মদ রাব্বি শেখ বলেন, “আমরা ছাত্রদলকে নতুন করে সংগঠিত করবো এবং ছাত্রস্বার্থ রক্ষায় আপসহীন ভূমিকা রাখবো।” নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের প্রতি ঐক্যবদ্ধ সহযোগিতার আশ্বাস দেন এবং ছাত্ররাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।