1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

অপারেশন ‘ডেভিল হান্ট’-এ রাজাপুর উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বুলবুল আহমেদ, রাজাপুর (ঝালকাঠি):

ঝালকাঠির রাজাপুরে বিশেষ অভিযানের মাধ্যমে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সবুর হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রাজাপুর থানা পুলিশ “অপারেশন ডেভিল হান্ট” নামের এ বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

পুলিশ জানায়, মোঃ সবুর হাওলাদারকে ২০২৪ সালের ২৯ আগস্ট ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রাজাপুর থানার এক কর্মকর্তা জানান, “বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

মোঃ সবুর হাওলাদার দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, “অপারেশন ডেভিল হান্ট” চলমান একটি বিশেষ অভিযান, যা অপরাধ দমন ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের গ্রেফতারে চালানো হচ্ছে। এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ বা যুবলীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park