1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় দিনে-দুপুরে খুন: কুপিয়ে হত্যা করা হলো খাজা মোল্যাকে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে দিনে-দুপুরে খাজা মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।

নিহত খাজা মোল্যা কুমারডাঙ্গা গ্রামের পার-ঈসাখালি এলাকার বাসিন্দা এবং লবা মোল্যার ছেলে। স্বজনদের বরাতে জানা গেছে, সকালে চা পান করতে নিজ বাড়ি থেকে কুমারডাঙ্গা বাজারে গেলে সেখানেই তাকে কুপিয়ে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের দাবি, ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশের নেতৃত্বে এসেকেন্দার, ইনসান, রবিউল, শরিফুল, রহমতুল্লাহ, সাইফুল, লাহাব, রাসেল, রাহাত, রনি, মান্না, মাসুমসহ ১৫-২০ জন খাজা মোল্যাকে ঘিরে ফেলে এবং বাজারে রবিউলের দোকানের সামনে বসে থাকা অবস্থায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

তাকে গুরুতর অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park