1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় পাট ও বস্ত্রকল শ্রমিকদের সাত দফা দাবি সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা, মিল চালু ও ন্যূনতম মজুরি দাবি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বেসরকারি পাট, সুঁতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন (রেজি-১০) খুলনায় সাত দফা দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে বন্ধ মিল চালু, ন্যূনতম মজুরি নির্ধারণ, ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা এবং শ্রমিকদের পাওনা পরিশোধ। এসব দাবিতে ১৬ মে থেকে কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি।

১৪ মে বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি গোলাম রসুল খান, আজিজুল ইসলাম ফরাজী, সাইফুল্লাহ তারেক, মাহফুজুর রহমানসহ আরও অনেকে।

সংগঠনের নেতারা বলেন, একদিকে রাষ্ট্রীয় অর্থে গড়ে তোলা বেসরকারি পাট ও টেক্সটাইল মিলগুলো নানা অজুহাতে বছরের পর বছর বন্ধ, অন্যদিকে শ্রমিকেরা পাচ্ছেন না ন্যায্য মজুরি, ট্রেড ইউনিয়নের অধিকার বা সামাজিক নিরাপত্তা। মিল মালিকরা সরকারের প্রণোদনা বা ঋণ সুবিধা নিয়ে অন্য খাতে বিনিয়োগ করলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করছেন না।

দাবিসমূহ:

১) বন্ধ মিল চালু করতে হবে, ২) চূড়ান্ত হিসাবসহ শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে, ৩) ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে হবে, ৪) শ্রমিকদের স্থায়ীকরণ ও তাদের সব আইনানুগ সুবিধা দিতে হবে, ৫) সর্বনিম্ন ১৫ হাজার টাকা মজুরি নির্ধারণ করতে হবে, ৬) রেশনিং, প্রসূতি ভাতা ও দুর্ঘটনায় ক্ষতিপূরণ চালু করতে হবে, ৭) দুই ঈদে দুটি উৎসব বোনাস নিশ্চিত করতে হবে।

ঘোষিত কর্মসূচি:

১৬ মে বিকেল ৪টায় সোনালী জুট মিল গেট থেকে জনতা মার্কেট পর্যন্ত বিক্ষোভ মিছিল, ২০ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও অনশন, দাবি পূরণ না হলে রাজপথ ও রেলপথ অবরোধের কর্মসূচি

নেতারা আরও বলেন, শ্রমিকরা বারবার আন্দোলন করেও আশ্বাস ছাড়া কিছু পায়নি। কর্মসংস্থান ও উৎপাদনহীনতা দুই দিক থেকেই এই অব্যবস্থাপনা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। তাই অবিলম্বে এই খাতকে সচল করে শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার ফিরিয়ে দিতে হবে।

সংবাদ সম্মেলন থেকে তাঁরা সরকারের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান এবং শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে গণমাধ্যমসহ সব মহলের সহানুভূতি প্রত্যাশা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park