1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বিদ্যালয়ে যাওয়ার পথে গুলি: খুলনায় প্রধান শিক্ষক আহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি

খুলনা শহরের আড়ংঘাটা থানাধীন তেলিগাতি এলাকায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন তেলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি জমি-জমা সংক্রান্ত বিরোধ এবং স্থানীয় কিছু সন্ত্রাসীর চাঁদা দাবির ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ছিলেন। পরিবার জানিয়েছে, একাধিকবার তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি।

হামলার দিন সকাল ৯টার দিকে দিলীপ কুমার সরকার বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে রওনা দেন। বাড়ি থেকে মাত্র কয়েকশ গজ দূরে সরদারপাড়া জামে মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাম পায়ের হাঁটুর ওপর বিদ্ধ হয়।

স্থানীয়রা গুলির শব্দ শুনে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রবীর মিত্র বলেন, “চাঁদাবাজি ও জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হামলা হয়ে থাকতে পারে। প্রাথমিক তদন্তে সে বিষয়গুলো সামনে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। শিক্ষক সমাজের পক্ষ থেকে এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park