1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের লোহাগড়ায় যুবক খুনের ঘটনায় বিএনপি নেতা পলাশ প্রধান আসামি, ৩৬ জনের বিরুদ্ধে মামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমোরডাঙ্গা বাজারে প্রতিপক্ষের হামলায় নিহত যুবক খাজা মোল্যা (৪০) হত্যা মামলায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য পলাশ শেখকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৭ মে) সকালে নিহতের ভাই আলী হায়দার মোল্যা লোহাগড়া থানায় এই হত্যা মামলা দায়ের করেন। মামলায় পলাশ শেখসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৩৬ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে শেখ নিয়ামুল ইসলাম ও হোসাইন শেখ নামের দু’জনকে ঘটনার দিনই গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।” তাঁরা মামলার ১৭ ও ২৭ নম্বর এজাহারভুক্ত আসামি। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধ থেকে দীর্ঘদিন ধরে ইতনার ৪ নম্বর ওয়ার্ড মেম্বার শাহাদুল শেখের সঙ্গে বিএনপি নেতা পলাশ শেখের দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি জমি দখল, গাছ কাটা ও ধান কেটে নেওয়ার মতো একাধিক ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৪ মে সকালে কুমোরডাঙ্গা বাজারে প্রকাশ্যে খাজা মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park