1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

খুলনার ডুমুরিয়া উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (১৯ মে ২০২৫) সকাল ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. কামরুজ্জামান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূরুল ইসলামসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এতে খর্ণিয়া, শরাফপুর, মাগুরখালী, সাহস এবং ডুমুরিয়া সদর ইউনিয়নের ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সহায়তায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ও বাংলাদেশ সরকার। প্রকল্পের সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের নীতিমালা, কার্যক্রম ও আইনগত প্রয়োগ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন। এতে ইউনিয়ন পর্যায়ে বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ও সহজ প্রাপ্তি নিশ্চিত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের অধিকার রক্ষা ও ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park