1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত: ৯ নম্বর ওয়ার্ড কমিটি ঘোষণা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের এক বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) বিকেল ৪টায় রাজুপুর গ্রামের খানেখোদা ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর শ্রমিক দলের আহ্বায়ক মেহেরাব হোসেন বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন সাবেক কাউন্সিলর জিল্লুর রহমান।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা শ্রমিক দলের সভাপতি সাইদুজ্জামান আমল এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুর রশীদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মোল্যা ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লায়েক মৃধা।

সভায় আরও উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জুনু, জালাল উদ্দীন পান্নু, জাসেদুল ইসলাম, সমাজসেবক ফারুক শেখ, সেলিম শেখ ও মিজানুর রহমান।

সভা শেষে মিজানুর রহমানকে সভাপতি, আনিচুর রহমানকে সাধারণ সম্পাদক এবং আরব গাজীকে সাংগঠনিক সম্পাদক করে ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে শ্রমিক দলের কার্যক্রম আরও জোরদার করা হবে এবং আগামী দিনে জাতীয় রাজনীতিতে শ্রমিকদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park